মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শেরপুরে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬১৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ শেরপুরে ৫ কেজি গাঁজা ও মাদক বহনকারী প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ীরা হলো নবীগঞ্জ উপজেলার সুমন মিয়ার পুত্র আক্তার মিয়া (২৫) ও চুনারুঘাট উপজেলার গনেশপুর গ্রামের মৃত হাজী আকবর আলীর পুত্র সিএনজি চালক শফিক মিয়া (৩০)।
জানা গেছে, শেরপুর হাইওয়ে পুলিশ শুক্রবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর গোলচত্তর এলাকায় চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় সিলেট গামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ক-০৭৬৩) থেকে দুই জনকে আটক করে কারে তল্লাশী চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধারকৃত গাঁজা, প্রাইভেটকার ও আটককৃত দুইজন হাইওয়ে থানায় নিয়ে আসে পুলিশ।
এ ব্যাপারে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী আক্তার ও শফিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং আটক প্রাইভেটকার থানায় রয়েছে বলে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বিমল চন্দ্র ভৌমিক জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com