বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গের মোস্তাক খা’র জামিন শুনানী হয়নি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিচারক না থাকায় মানি লন্ডারিং মামলায় আলোচিত মোস্তাক খার জামিন শুনানী অনুষ্ঠিত হয়নি। এ ছাড়া রিমান্ডে নেয়ার পর তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানা গেছে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহর আদালতে জামিন শুনানী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিচারক না থাকায় আগামী ১৭ সেপ্টেম্বর জামিন শুনানী ধার্য্য হয়। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নুরুল আমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি মুক্তিযোদ্ধা সিরাজুল হক চৌধুরী। এদিকে সিআইডি পুলিশ জানায়, মোস্তাকের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার সাথে হবিগঞ্জের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে বলে সে জানায়। তার একাউন্ট থেকে কারা কারা লেনদেন করেছে তাও যাচাই করা হচ্ছে। মোস্তাক আহমেদ খাঁ বানিয়াচং উপজেলার তকবাজখানী মহল্লার মনোয়ার আহমেদ খাঁর ছেলে।
উল্লেখ্য, গ্রেফতার মোস্তাক তুরস্ক থেকে দেশে ফেরার পর জঙ্গি তৎপরতা বৃদ্ধি ও দেশবিরোধী কর্মকান্ড পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করেন। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে তিনি দেশ ও দেশের বাইরে থেকে বিপুল পরিমাণ অর্থ তার নামীয় একাউন্টে লেনদেন করেন। অথচ এসব অর্থের উৎস ও ব্যয়ের সঠিক কোনো তথ্য কারও জানা নেই। গোয়েন্দারা তথ্য পায় তিনি এসব অর্থ দিয়ে বাংলাদেশের জঙ্গি সংঠনগুলোকে সহায়তা করেন। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com