মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মুসলিম সমাজ কল্যাণ সংস্থার শ্রীমতপুর মাদানীয়া মাদ্রাসায় কুরবানির গোশত বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের উদ্যোগে শ্রীমতপুর মাদানীয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্সের প্রায় ২শত ছাত্র-ছাত্রীর মধ্যে কুরবানির গোশত, তেল ও পিয়াজ বিতরণ করা হয়। এ উপলক্ষে পবিত্র ঈদুল আযহার দিনে বেলা ২টায় মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের বানিয়াচং উপজেলা সভাপতি মাওঃ আব্দুস শহীদ। মাদ্রাসার পরিচালক মাষ্ঠার সফিকুর রহমানের চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য  রাখেন  নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক আলাউর রহমান, মাদ্রাসার প্রধান শিক্ষক মাও: জামাল উদ্দিন, শিক্ষা সচিব মাওঃ নজরুল ইসলাম,  মাও: আনসার উদ্দিন, হাজী ইলিয়া মিয়া,  মাওঃ লুৎফুর  রহমান দেউবন্দী, ক্বারী আব্দুল হাই, মাওঃ কামাল উদ্দিন, মোঃ তাজুল ইসলাম, মোঃ স্বাধীন চৌধুরী, আজিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা  চেয়ারম্যান  আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মাও: আব্দুল কাইয়ুম জালালাবাদী ও সেখানে বসবাসরত প্রবাসী দানশীল ব্যক্তিবর্গের আর্থিক সহযোগীতায় এ কুরবানির গোশত, তেল ও পেয়াজ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com