বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের ইনাতগঞ্জে দু’সহোদর গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৬ আগস্ট, ২০১৭
  • ৫৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের গরু চোর সর্দার রিপন আহমেদ ওরফে দীপু ও তার সহোদর আব্দুস শাহীদকে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ। তারা ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের রয়ফর উল্লার পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, রিপন আহমেদ দীপু ও আব্দুস শাহীদ এর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। মামলায় দুই ভাই বেশ কিছুদিন কারাভোগ করে জামিনে বেরিয়ে আসে। জেল থেকে বেরিয়েই তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শামছুদ্দিন খাঁন ও এসআই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com