বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের বিরুদ্ধে ইউএনও’র দুর্নীতির অভিযোগ ॥ তদন্ত শুরু

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের অর্থ বরাদ্দে অনিয়ম এর তদন্ত শুরু হয়েছে। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরার অভিযোগের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের নেতৃত্বে এ তদন্ত শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬-১৭ অর্থ বছরে বিভিন্ন প্রতিষ্ঠানে বার্ষিক উন্নয়ন প্রকল্পের অর্থ বরাদ্দ উপজেলা পরিষদ থেকে দেয়া হয়। বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম ঠিকানায় ও প্রজেক্ট কমিটির মধ্যে গরমিলের বিষয়টি ইউএনও এর নজরে আসে। পরে ইউএনও সিরাজাম মুনিরা সম্প্রতি চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহেরের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সিলেট বিভাগীয় কমিশনারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার কয়েকটি প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছে তদন্ত কমিটি। তদন্তকালে হবিগঞ্জ জেলা প্রশাসক মনীষ চাকমা, হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ সফিউল আলম উপস্থিত ছিলেন। এ ব্যাপারে সিলেট বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম বলেন, তদন্ত মাত্র শুরু হয়েছে, শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা সম্ভব না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com