মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরের বিধবা মহিলাকে ধর্ষনের চেষ্টা, থানায় মামলা

  • আপডেট টাইম সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৯৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ৩ সন্তানের জননী বিধবাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। ভিকটিমের চিৎকারে লোকজন এগিয়ে এসে অভিযুক্ত ধর্ষককে আটক করার পর তার সহযোগীরা জনতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। এ অভিযোগে শের আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ধর্ষক হচ্ছে-মীরনগর গ্রামের মেহের আলীর বিদেশ ফেরত ছেলে তাহের আলী। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মামলার অভিযোগে জানা গেছে-ওই গ্রামের জনৈক বিধবা মহিলা প্রকৃতির ডাকে ঘর থেকে বের হওয়ার পর তাহের আলী গোপনে ঘরে ঢুকে লুকিয়ে থাকে। পরে ওই মহিলা ঘরে প্রবেশ করলে লম্পট যুবক জোরপূর্বক তাকে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় তার সুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে আটক করে থানায় সোর্পদ করার সিদ্ধান্ত নেয়। এ সময় তার সহযোগিরা অস্ত্রশস্ত্র দেখিয়ে বিধবাকে মারপিট করে জোরপূর্বক লম্পটকে ছিনিয়ে নেয়। স্থানীয় চেয়ারম্যান আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গত রাতে তাকে তাৎণিক ঘটনাটি অবহিত করা হয় এবং এ ব্যাপারে তিনি আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। এ ব্যাপারে ভিকটিম বাদি হয়ে তাহের আলী সহ ৩ জনকে আসামী করে মাধবপুর থানায় অভিযোগ করেছেন। থানার এসআই বাদশা আলম জানান, ঘটনাস্থলে স্বাক্ষীদের কাছ থেকে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযোগে শের আলীকে রোববার বিকেলে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com