সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে শিল্পপ্রতিষ্ঠানে চাঁদা দাবি ॥ পিতা-পুত্র কারাগারে

  • আপডেট টাইম রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৯২৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার বাদশা গ্র“পে চাঁদাবাজির মামলায় পুলিশ শুক্রবার রাতে পিতা-পুত্রকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাখরনগর গ্রামের মোতাব্বির হোসেন (৫৫) ও তার ছেলে কামরুল ইসলাম (৩২)।
শনিবার সকালে গ্রেফতারকৃতদের হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির কর হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। শুক্রবার রাতে থানার এসআই আবুল কাশেম বাখরনগর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। এসআই আবুল কাশেম জানান, শাহজীবাজারে প্রতিষ্টিত বাদশা গ্র“পে তারা দশ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় বাদশা গ্র“পের প্রশাসনিক কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। অপর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায় প্রতিষ্টিত শিল্পপ্রতিষ্টানগুলো তাদের সুবিধা মত ভূূমি শিল্পপ্রতিষ্টানের নিকট বিক্রয় না করলে বা তাদের অন্যায়ের প্রতিবাদ করলেই সাধারণ জনগণকে শায়েস্তা করার সহজ পথ হিসেবে নিরীহ জনগণের বিরুদ্ধে মিথ্যা চাঁদা দাবীর মামলা করে দেয় শিল্পপ্রতিষ্টানের কর্তৃপক্ষ। বিষয়টি তদন্তের দাবী রাখে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com