বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জঙ্গি সন্দেহে আটক মোস্তাকের ১০ দিনের রিমান্ড আবেদন

  • আপডেট টাইম বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ৬৩৪ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ ইসলামি ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আটক বানিয়াচঙ্গের মোস্তাক আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোলায়মান এর আদালতে এ রিমান্ড আবেদন জানানো হয়। আগামী ৯ আগষ্ট রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট মোস্তাক খাকে সোমবার বানিয়াচং থেকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৪ সালে জামায়াত-বিএনপি জোটের রাজনৈতিক সহিংসতার সময় মোস্তাক আহমেদ খাঁর প্রায় দুই কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের প্রমাণ পায় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী, বিস্ফোরকসহ ৫টি মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মানি লন্ডারিং আইনে আরও একটি মামলা দায়ের করে সিআইডি।
এদিকে মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মোল্যা নজরুল ইসলাম বলেন, তদন্ত করতে গিয়ে দেখা যায়, মোস্তাক খাঁর বিরুদ্ধে আগেই মানি লন্ডারিং আইনে কয়েকটি মামলা রয়েছে। তিনি তুরস্কে অবস্থান করে জঙ্গিদের কাছে অর্থের হাত বদল ঘটিয়েছেন। ২০১৪ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মোস্তাকের বিভিন্ন অ্যাকাউন্টে তুরস্ক থেকে ১ কোটি ৮৬ লাখ টাকা আসে।
২০১৫ সালে তার বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলার তদন্ত করতে গিয়ে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন পাওয়া যায়। নতুন করে মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় মোস্তাকের ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।
রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ তার সহযোগীদের নাম সহ আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে জানান মোল্যা নজরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com