বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের সাথে গঙ্গানগর গ্রামবাসীরা মতবিনিময় সভা অনুষ্টিত

  • আপডেট টাইম শনিবার, ৫ আগস্ট, ২০১৭
  • ৫৭৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গঙ্গানগর গ্রামবাসীর সাথে মতবিনিময় করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের। এ সময় তিনি গ্রামবাসীর দাবীকৃত রাস্তার জন্য ৫ লাখ টাকা ও দক্ষিণ গঙ্গানগর জামে মসজিদের উন্নয়নের জন্য ২ লাখ টাকাসহ স্বাধীন বাংলা ক্লাবকে ১টন টি আর প্রদানের ঘোষনা দেন। গতকাল শুক্রবার দক্ষিণ গঙ্গানগর নতুন মসজিদের সামনে বিশিষ্ট মুরুব্বী আঃ রউফ মিয়ার সভাপতিত্বে ও মিলন ভূইঁয়ার পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের বলেন, রাজনীতি ও জন সেবাকে আমি একটি পবিত্র কাজ মনে করি। সে লক্ষ্যে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। এতে সমালোচনা ও মিথ্যাচার করে লাভ হবে না। ২০২১ সালে মধ্য আয়ের দেশ, ২০৪১ সালে উন্নত রাষ্ট্র গঠনে জননেত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর।
সভায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ, আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আলাউদ্দিন, সেক্রেটারী প্রফেসার আবু নাসের, মিজানুর রহমান, আলী রহমান, আঃ সামাদ মাষ্টার, বিশিষ্ট মুরুব্বী মানিক সিং চৈত্রী, নুরুল আলম চাঁন মিয়া, হাফেজ ইব্রাহিম, ব্যবসায়ী সুহেল আহমেদ, বকুল মিয়া ও জুনেদ লতিফ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com