বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ৫ কেজি গাঁজা ও আড়াইশ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ৬৬৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ প্রতিদিনের মাদক বিরোধী অভিযানে চুনারুঘাটে ৩ মাদক সম্রাটকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টায় চুনারুঘাট থানার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের গুচ্ছগ্রামের আবু তাহের মিয়ার ওরফে তারা মিয়ার ছেলে পন্ডিত মিয়ার বসত ঘরে বিশেষ অভিযান চালায়। এ সময় ৫ কেজি গাঁজা, ২৫০ পিচ ইয়াবাসহ তিন মাদক সম্রাটকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল, পৌর শহরের গুচ্ছগ্রামের আলী মিয়ার ছেলে সুহেল মিয়া (৩০), চন্দনা গ্রামের মৃত আঃ নূরের ছেলে হান্নান মিয়া (৩২), গাতাবলা গ্রামের আহাম্মদ আলীর ছেলে কাজল মিয়া (৩৫)। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান জানান, প্রতিদিনের ন্যায় চুনারুঘাট পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে মাদক মুক্তকরণের লক্ষে অভিযান চলছে। তার ফলশ্র“তিতে কুখ্যাত তিন মাদক সম্রাটকে ধরতে সক্ষম হয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com