বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টারে ৭ যৌন কর্মী আটক

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ৯৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে যৌন কর্মীর সর্দারনীসহ ৩ যুবক ও ৪ যুবতীকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত খদ্দেরদের ১ মাস করে এবং যৌনকর্মীদের ১৫ দিন করে কারাদন্ড প্রদান করেন। গতকাল শনিবার দুপুরে সদর থানার ওসি মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকার ডাক্তার একেএম বশীর এর মালিকানাধিন ডক্টরস ভিলার অভিযান চালায়। এ সময় ওই বাসার নীচতলার একটি ইউনিট থেকে তাদের আটক করা হয়। এ সময় ২০ প্যাকেট কনডম ও বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। আটকৃরা হল ঢাকার উত্তরা থানার আজিমপুর এলাকার বাসিন্দা বাবুল সরকারের পুত্র ভূয়া নৌবাহিনীর কর্মকর্তা রেজাউল করিম রানা (২৬), তার দাবিকৃত স্ত্রী একই এলাকার শরীফ উল্লার কন্যা যৌনকর্মীর সর্দারনী মুন্নী আক্তার (২৫), খদ্দের হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার বাসিন্দা মৃত আব্দুল মোতালিবের পুত্র সিনেমা হল বাজারের ব্যবসায়ী আহাম্মদ আলী (২২), দক্ষিণ শ্যামলীর বাসিন্দা আব্দুল মন্নানের পুত্র আব্দুল মোতাব্বির (২২), বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া গ্রামের নীলমনি দাসের কন্যা ববিতা দাস ওরপে আয়েশা আক্তার (১৮), বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের তারাপাশা গ্রামের মৃত আলফু মিয়ার কন্যা তুলিয়া আক্তার মাহি (২০) ও কিম্মত আলীর কন্যা জমিলা আক্তার মীম (২২)। পরে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহেল সাংমার আদালতে হাজির করা হয়। আদালত তাদেরকে উল্লেখিত সাজা প্রদান করেন। গতকাল বিকালেই তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। আটকের সময় তাদের সাথে ৩টি শিশু কন্যা ছিল। অভিযানের সময় উৎসুক জনতা বাসার চারপাশ ঘেরাও করে রাখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ বাসায় প্রবেশের চেষ্টা করলে খদ্দের রানা পুলিশকে জানায় এ বাসার মালিক লন্ডন প্রবাসী। এখানে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। এ সময় সে নিজেকে নৌ বাহিনীর কর্মকর্তা বলে পরিচয় দেয়। জনতার চাপের মুখে পড়ে সে বাসার গেইট খুলে দেয়। পরে সেখান থেকে পুলিশ উল্লেখিতদের আটক করে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে যায়।
ওসি মোঃ ইয়াছিনুল হক জনতার উদ্দেশ্যে বলেন, যতদিন সদর থানায় আছেন কোন অসামাজিক কাজ হতে দিবেন না। অপরাধীদের হুশিয়ারী উচ্চারণ করেন। যৌনকর্মীরা জানায়, তারা পেশাদার নয়। স্বামীরা ভরণ পোষণ না দেয়ায় এ পথ বেছে নিয়েছে। বাসার মালিক ডাক্তার বশীর দীর্ঘদিন ধরে লন্ডনে আছেন। দেড় মাস আগে রানা নিজেকে নৌবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে মাসিক ১০ হাজার টাকায় এ বাসা ভাড়া নেয়। প্রতিদিনই বিভিন্নস্থান থেকে যুবক-যুবতীরা ওই বাসায় আসা যাওয়া করতো। এলাকাবাসির সন্দেহ হলে তারা পুলিশকে জানায়।
অভিযানকালে ওই এলাকার লোকজন জানান, রাতে ওই বাসার সামনে বেশকয়েকটি মোটরসাইকেল দাড় করিয়ে রাখা হয়। ফলে লোকজনের যাতায়াতে বাধার সৃষ্টি হয়। প্রায় সময়ই ওই বাসায় অপরিচিত যুবক-যুবতীদের যাতায়াত করতে দেখেন বলে জানান এলাকার লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com