শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের চিত্রাংকণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ৫৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৭ইং উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের উন্মুক্ত শিশু-কিশোরদের চিত্রাংকণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। শুক্রবার সকালে স্থানীয় আর.ডি হলস্থ সাংস্কৃতিক পরিষদের কার্যালয়ে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ১২০ জন প্রতিযোগীকে ওই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে ১ম, ২য় ও এবং ৩য় পুরস্কার ও বিশেষ পুরস্কার দেওয়া হয়। শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ সফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য বিশিষ্ট আইনজীবী এডঃ সুলতান মাহমুদ, পৌর কাউন্সিলর শেখ নূর হোসেন ও শিল্পী আলাউদ্দিন আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ বিশ্বাস।
প্রথমেই অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান চারুকলা বিভাগের প্রশিক্ষকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোজাম্মেল হক বাবুল ও জামাল উদ্দিন শিপন। ধারা বর্ণনা দেন পিন্টু দেব, সার্বিক সহযোগিতায় ছিলেন কাজল আহমদ, সুবীর রায়, গৌতম দাশ সুমন, রাসেল উদ্দিন ও বিলাল আহমদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com