শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

২৫০ শয্যার হবিগঞ্জ হাসপাতাল ভবনের আজ উদ্বোধন করবেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ৮০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত আধুনিক সদর হাসপাতালের ২৫০ শয্যার নবনির্মিত ভবন উদ্বোধন হচ্ছে আজ। হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির এর ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিকতার ফসল হবিগঞ্জ জেলাবাসী পাচ্ছেন উন্নত চিকিৎসার সুযোগ। আর তাঁরই আমন্ত্রণে হবিগঞ্জ আসছেন বর্ষিয়ান রাজনীতিবিদ বাংলাদেশ সরকারে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিকেল ৩টায় মন্ত্রী এর উদ্বোধন করবেন। এ উপলক্ষে বিকেল সোয়া ৩টায় জেলা স্বাস্থ্য বিভাগ জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলায় সুধী সমাবেশের আয়োজন করেছে। এদিকে উদ্বোধনী অনুষ্ঠান ও সুধি সমাবেশ সফল করার লক্ষ্যে মঙ্গলবার রাতেই সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপির কার্যালয়ে সংবাদ সম্মেলনও করা হয়। এতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী।
এমপি জানান, ৬তলা বিশিষ্ট এ ভবনটি খুব শ্রীঘ্রই ১০তলায় উন্নীত করা হবে। আগামী শিক্ষাবর্ষে প্রধানমন্ত্রী ঘোষিত মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু হবে। প্রতি শিক্ষাবর্ষে ৫০ জন করে শিক্ষার্থী ভর্তি হবে। ইতিমধ্যে প্রায় সব প্রক্রিয়াই সম্পন্ন হয়েছে। আপাতত ক্লাস নেয়ার জন্য নবনির্মিত ভবনের দু’টি ফ্লোর ব্যবহার করা হবে। নবনির্মিত এ ভবন তৈরীতে ব্যয় হয়েছে ২৫ কোটি টাকা। হাসপাতাল এবং মেডিকেল কলেজ চালু হলে হবিগঞ্জবাসীকে আর বাইরে কোথাও চিকিৎসা নিতে যেতে হবেনা বলে তিনি আশা প্রকাশ করেন। এখানেই উন্নত চিকিৎসা মিলবে থাকবেন ভাল ডাক্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com