সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নবীগঞ্জে মহাসড়কের বিজনা ব্রীজের নিকট সিএনজি যাত্রীকে মারপিট করে ৮২ হাজার টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭
  • ৫৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিজনা ব্রীজ এর নিকট সিএনজি আটকিয়ে  প্রায় ৮২ হাজার টাকা লুটে নিয়েছে একদল দুর্বৃত্ত। নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের ফজলুর রহমানের পুত্র হামলায় আহত সিএনজি আরোহী আবু সালেহ (২৮) জানান, গত ১২ জুলাই বেলা ২টার দিকে বিদেশ থেকে চাচাত ভাইয়ের পাঠানো ৮১ হাজার ৮৬০ টাকা উপজেলার গোপলার বাজার জনতা ব্যাংক থেকে উত্তোলন করে সিএনজি যোগে তিনি বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেন। তাকে বহনকারী সিএনজিটি ঢাকা-সিলেট মহাড়কের বিজনা ব্রীজ এর নিকট পৌঁছুলে পূর্ব থেকে ওৎপেতে থাকা একটি সাদা রংয়ের মাইক্রো দিয়ে সিএনজিটির গতিরোধ করা হয়। মাইক্রোতে থাকা একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে আবু সালেহকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে দুর্বৃত্তরা আবু সালেহ’র ব্যাগে থাকা ৮১ হাজার ৮৬০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় সিএনজি চালক ও আহত আবু সালেহর শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত আবু সালেহকে উদ্ধার করে গুরুতর অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com