মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আধ্যান্তিক সাধক দেওয়ান মামুন আর নেই ॥ আজ জানাযা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭
  • ৬৪৬ বা পড়া হয়েছে

মোহাম্মদ আলী মমিন ॥ শতবর্ষী আধ্যাত্মিক সাধক দেওয়ান আক্তার হাসান প্রকাশিত দেওয়ান মামু ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকাবস্থায় গতকাল সোমবার বিকাল ২.২০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তাহার বয়স ছিল ১০৭ বছর। মরহুমের জানাযার নামাজ আজ মঙ্গলবার বাদ জোহর হবিগঞ্জ শায়েস্তানগরস্থ শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে বাইপাস সড়কস্থ নিজবাড়ি প্রাঙ্গণে দাফন করা হবে। ব্রাহ্মনবাড়িয়া সরাইল দেওয়ান বাড়ীর আক্তার হাসান প্রকাশিত দেওয়ান মামু হবিগঞ্জ সদর উত্তর বহুলার বাইপাস রোডস্থ নিজ বাসা দেওয়ান বাড়ী’তে শুক্রবার রাত থেকে বাকরুদ্ধ হওয়ার পরদিন শুক্রবার উন্নত চিকিৎসার জন্য ঢাকার ঐ হাসপাতালে নেয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দেওয়ান মমিনা খাতুন, ছেলে দেওয়ান আব্দুল কাদির কাউছার, দেওয়ান আমির খসরু শাহজাহান, দেওয়ান হাবিব সরোয়ার, দেওয়ান আব্দুল জব্বার শ্যামা এবং মেয়ে শাহী আজমিন আক্তার ও শাহী জেহেন আক্তার সহ অসংখ্য ভক্ত আশিকান অনুসারী গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ শুনামাত্র হবিগঞ্জের সাবেক এসডিপিও এআইজিপি মালিক খসরু, হবিগঞ্জের সাবেক এসপি ও এডিশনাল আইজিপি শহিদুল্লা খান, হবিগঞ্জের সাবেক ডিডি মোহাম্মদ আব্দুর রউফ ডিএস, হবিগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিনসহ বহু উচ্চ পদস্থ সরকারী বেসরকারী কর্মকর্তা তাকে একনজর দেখার জন্য হাসপাতালে ছুটে যান। অপর দিকে রাতে মরহুমের লাশ হবিগঞ্জ বাইপাস রোডস্থ নিজ বাসায় আনার পর জেলার সর্বস্তরের জনগণ তাকে দেখার জন্য সেখানে ছুটে যান এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমাবেদনা জ্ঞাপন করেন।
মরহুম সাধক দেওয়ান আক্তার হাসান এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন সংসদ সদস্য আলহাজ এডঃ আবু জাহির, সংসদ সদস্য আলহাজ এড. আব্দুল মজিদ খান, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমেদুল হক, পৌর মেয়র আলহাজ জিকে গৌছ, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতর আলী, লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাবেক প্রেসক্লাব সভাপতি ফজলুর রহমান, সাবেক প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা এডঃ মাসুম মোল্লা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com