মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কাকাইলছেও সোনালী ব্যাংক মৃত ব্যক্তির ভাতা উত্তোলন করতে গিয়ে মহিলা ধরাশায়ী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭
  • ১১৯৭ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ কাকাইলছেও সোনালী ব্যাংক শাখা খেকে এক মৃত ব্যক্তির নামের বয়স্কভাতা উত্তোলন করতে গিয়ে মহিলা প্রতারক ধরাশায়ী হয়েছে।
জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেও সোনালী ব্যাংক শাখা থেকে বয়স্ক ভাতা উত্তোলনকারী মাহতাবপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল আউয়াল মিয়া (৬৫) গত ৩ বছর আগে মৃত্যুবরণ করেন। এর বেশকিছু দিন পর তার বয়স্কভাতার পাসবহি হারিয়ে যায়। পরবর্তীতে তার স্বজনরা ওই পাসবহির আর কোন সন্ধান করেনি। এদিকে বেশকদিন পূর্বে ওই মৃত ব্যক্তির স্বজনদের একটি সূত্র জানায়, মৃত আব্দুল আঊয়াল মিয়ার নামের বয়স্কভাতা উত্তোলন করে নেয়া হয়েছে। বিষয়টির সত্যতা যাচাই করতে তারা গতকাল সোমবার দুপুর ১২টায় কাকাইলছেও সোনালী ব্যাংক শাখায় আসেন। নথিপত্র দেখে ব্যাংক কর্তৃপক্ষ জানান, কাকাইলছেও চরহাটির বাসিন্দা ও বাজারের মাছ বিক্রেতা মোঃ কাদির মিয়ার ৪র্থ স্ত্রী মোছাঃ মিনারা বেগম (৩২) প্রায় এক বছর পূর্বে কাকাইলছেও ইউপি সদস্য মোঃ শের আলীর নিকট থেকে তার সীল-স্বাক্ষরসহ মৃত আব্দুল আউয়াল মিয়া অসুস্থ থাকায় তার বয়স্কভাতার সমূদয় টাকা মিনারাকে প্রদান করতে সোনালী ব্যাংক কাকাইলছেও শাখায় একটি আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে গত জুন মাসের ২৮ তারিখ মৃত আব্দুল আউয়াল মিয়ার নামের ১৫ মাসের বয়স্কভাতা বাবদ ৮ হাজার ১ শত টাকা মোছাঃ মিনারা বেগম উত্তোলন করে নেন। পরে মিনারাকে ব্যাংকে ডেকে পাঠানো হলে, চাপের মূখে মিনারা ঘটনার সত্যতা স্বীকার করে এবং সমূদয় টাকা ব্যাংক কর্তৃপক্ষের নিকট জমা প্রদান করে।
একটি সূত্র জানায়, ইতিপূর্বে একই কায়দায় সে ওই মৃত ব্যক্তির বয়স্কভাতার টাকা উত্তোলন করেছে। উল্লেখ্য মিনারার পিত্রালয় ওই মাহতাবপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com