রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী নবীগঞ্জের গৃহপরিচারিকা স্বপ্নার কন্যা সন্তানের পিতৃত্বের পরিচয় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন চুনারুঘাটের স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত নবীগঞ্জে সিয়াম হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন নবীগঞ্জ ও বানিয়াচঙ্গে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা নবীগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী নবির আহমেদ গ্রেফতার শায়েস্তাগঞ্জে বন বিভাগের অভিযানে অবৈধ কাঠসহ সিএনজি জব্দ বানিয়াচংয়ে আজমান হত্যা ॥ র‌্যাবের অভিযানে আরও দুই ভাই গ্রেফতার

চুনারুঘাটে চোরাই চা-পাতা উদ্ধার পিকআপ সহ চালক আটক

  • আপডেট টাইম সোমবার, ১০ জুলাই, ২০১৭
  • ৮০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চা-পাতা উদ্ধার ও পিকআপসহ চালক নাছির মিয়াকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত ভোররাতে চুনারুঘাট-আসামপাড়া সড়কের উপর রাজার বাজার সিএনজি স্টেশনে অভিযান চালিয়ে ৯ লাখ টাকা মূল্যের ৫২ বস্তা চোরাই চা-পাতা  আটক করা হয়। আটক পিকআপ চালক হচ্ছেন, উপজেলার উবাহাটা ইউনিয়নের শ্রীকুটা গ্রামের আব্দুস ছত্তারের পুত্র নাছির মিয়া (৩৫)।
পুলিশ জানায়, পিকআপে করে ভারত থেকে আনা চোরাই চা-পাতা পাঁচর হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই আতাউর রহমান, এএসআই আলমাছ ও এএসআই কমল রায়সহ একদল পুলিশ অভিযান চালিয়ে ওই স্থান থেকে পিকআপ গাড়ী (ঢাকা মেট্রো ন-১৮-৭৫৬৫) গাড়ি আটক করে। এ সময় চালক নাছির মিয়াকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য চোরাকারবারিরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, উপজেলার গাজীপুর ইউনিয়নের চিমটিবিল সীমান্ত থেকে পিকআপ গাড়িটি এসেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান ভারতীয় চোরাই চা-পাতা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com