বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে স্কুল শিক্ষিকাকে শ্লীলতাহানী ॥ বখাটেকে ২ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ৬০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আনন্দ স্কুলের এক শিক্ষিকাকে শ্লীলতাহানীর অভিযোগে সাফি মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।  গতকাল শনিববার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জীতেন্দ্র কুমার নাথ এই দণ্ডাদেশ দেন। দণ্ডিত সাফি মিয়া উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের মৃত হেসমত উল্লার ছেলে।
সূত্রে জানা যায়, নবীগঞ্জ শহরতলীর আদিত্যপুর গ্রামের জনৈক যুবতী দীর্ঘদিন ধরে কানাইপুর গ্রামে আনন্দ স্কুলের শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত কয়েকদিন ধরে সাফি মিয়া তার পিছু নেয়। স্কুলে আসা যাওয়ার সময় ওই শিক্ষিকাকে প্রায়ই উত্ত্যক্ত করত সাফি মিয়া। গতকাল শনিবার সকালে শিক্ষিকা স্কুলে আসা মাত্রই সাফি মিয়া স্কুলের সামনে এসে তাকে অশালিন ভাষায় গালিগালাজ ও শ্লীলতাহানি করে। এ ব্যাপারে নবীগঞ্জ থানা পুলিশের কাছে অভিযোগ দেন ওই শিক্ষিকা। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে নবীগঞ্জ থানার এস আই মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সাফি মিয়াকে অনন্দ স্কুলের সামন থেকে আটক করে। এ সময় স্থানীয় লোকজন ঘটনার সত্যতা স্বীকার করেন এবং সাফি মিয়া মাদকসেবী বলেও জানান। পরে শিক্ষিকাকে শ্লীলতাহানীর প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমান আদালত বসিয়ে দণ্ডবিধি-৩৫৪ ধারায় অভিযুক্ত সাফি মিয়াকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জীতেন্দ্র কুমার নাথ। পরে থাকে থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com