সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নবীগঞ্জে নবপ্রতিষ্ঠিত অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় সার্বিক কার্যক্রম শুরুর লক্ষ্যে প্রস্তুতি শুরু স্বপ্নের ছোঁয়ায় ভাসছে জনপদ

  • আপডেট টাইম শনিবার, ৮ জুলাই, ২০১৭
  • ৫৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কুর্শি ইউনিয়নে ৮টি গ্রামের সমন্বয়ে প্রতিষ্ঠিত অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম চালুর লক্ষ্যে প্রস্তুতি শুরু হয়েছে। কার্যক্রমের অধিকাংশ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বাজকাশারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকটে স্থাপিত অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভবনসহ ক্যাম্পাস প্রতিষ্টা ও আসবাবপত্র (ব্যাঞ্চ, ডেক্সসহ অফিসিয়াল ফার্নিচার সামগ্রী) ক্রয়ের পর সরকারী বিধি মোতাবেক গতকাল শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। নিয়োগ কমিটির প্রধান নবীগঞ্জ শহরের ঐতিহ্যবাহি জেকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামের নেতৃত্বে নিয়োগ পরীক্ষায় পরীক্ষক হিসেবে অংশগ্রহণ করেন শাহ তাজ উদ্দিন কুরেশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন মিয়া, অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির উদ্দিন, তাহিরপুর বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহেল আহমদ। এ সময় নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া শিক্ষকবৃন্দকে নিয়ে ক্যাম্পাস পরিদর্শন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, ইউনিয়ন পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ি কমিটির সভাপতি সাংবাদিক এম এ বাছিত, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আব্দুল মালিক চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোঃ আবু ইউসুফ, সাবেক ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন, বিদ্যালয়ের ক্যাশিয়ার মোঃ মোদাচ্ছির মিয়া প্রমুখ। আগামী বছরের জানুয়ারী থেকে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের কার্যক্রম চালুর লক্ষ্যে সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে। উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী দুই সহোদর মোঃ গিয়াস উদ্দিন, কুতুব উদ্দিন পরিবারের দানকৃত ভূমিতে ওই এলাকার প্রবাসীদের আর্থিক সহায়তায় প্রত্যাশা পূরণে এগিয়ে চলেছে বিদ্যালয়ের কার্যক্রম। শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিতকরণে চেয়ারম্যান মুসার সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয়ের চতুর্দিকে সড়ক নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও চেয়ারম্যানের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের পোষাক সরবরাহ ও শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com