শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ-লাখাই সড়কে অতিরিক্ত টমটম ভাড়া আদায়ের অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ৮ জুলাই, ২০১৭
  • ৬৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কে টমটম পরিবহনে শ্রমিকদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কথা মত ভাড়া না দিলে যাত্রীদের সাথে দুর্ব্যবহার করছেন শ্রমিকরা।
এ রোড দিয়ে চলাচলকারী যাত্রীরা জানান, হবিগঞ্জ-লাখাই সড়কের কোর্ট স্টেশন থেকে ধল বাজার পর্যন্ত টমটমের নির্ধারিত ভাড়া ছিল ১০ টাকা। কিন্তু ঈদের পূর্ব থেকে হঠাৎ করে ১০ টাকার স্থলে ১৫ টাকা করে ভাড়া আদায় করছেন। অতিরিক্ত ভাড়া না দিলে যাত্রীদের সাথে টমটম ম্যানেজারসহ শ্রমিকরা দুর্ব্যবহার করছে।
এ ব্যাপারে ভুক্তভোগী যাত্রীরা জানান, এ রোড দিয়ে চলাচলকারী সিএনজি অটোরিক্সা টেম্পুসহ কোন পরিবহনই ভাড়া বৃদ্ধি করে নি। কিন্তু টমটম কর্তৃপক্ষ হঠাৎ করে ভাড়া বৃদ্ধি করে যাত্রীদের উপর জুলুম শুরু করেছে।
এ ব্যাপারে যাত্রীরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উধ্বর্তন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com