বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের কায়স্থগ্রামে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ৭ জুলাই, ২০১৭
  • ৫৪৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত আব্দুল জব্বার নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। দীর্ঘ ১ মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গতকাল রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনাটি ঘঠেছে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামে। এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। সূত্রে জানা যায়, প্রায় ১ মাস পূর্বে ওই গ্রামে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে মামদ মিয়া, শফিক মিয়া, শাহিন গং ও আব্দুল মুমিন, ইছরাক মিয়াগংদের বিরোধের সৃষ্টি হয়। গত ৬ জুন একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জব্বার মিয়া আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোর রাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপর দিকে পালিয়ে বেড়াচ্ছেন মামলার আসামীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল থেকে ময়নাতদন্ত শেষে মৃত দেহ বাড়ীতে আসলে জানজার নামাজ পড়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com