সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

স্বাস্থ্যমন্ত্রীর অনুষ্ঠান সফল করতে আবু জাহির এমপি’র নির্দেশনা ॥ ২০ জুলাই আড়াই‘শ শয্যা বিশিষ্ট নয়া ভবন উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ৫ জুলাই, ২০১৭
  • ৬৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২০ জুলাই হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আড়াইশ’ শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন হতে যাচ্ছে। ওইদিন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
নব নিমিত ৬তলা ভবন উদ্বোধন উপলক্ষে গত সোমবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন সংসদ সদস্য। প্রধান অতিথির অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে সচেষ্ট থাকতে সকলের প্রতি নির্দেশ প্রদান করেন তিনি। সভায় হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ-সচিব) মোঃ সফিউল আলমকে আহবায়ক করে একটি তদারকী কমিটি গঠন করা হয়।
ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলম, হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আবু সুফিয়ান, হবিগঞ্জের সিভিল সার্জন সুচিন্ত চৌধুরী, হবিগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ মো: আন্দালিব, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়তুন নবী, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী,  হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ বজলুর রহমান, উপ বিভাগীয় প্রকৌশলী মুকুল চন্দ্র দাশ, হবিগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নাসিমা খানম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সাবিনা আশরাফি লিপিসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com