সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নবীগঞ্জে কুর্শি ইউনিয়নে ৩০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা

  • আপডেট টাইম বুধবার, ৫ জুলাই, ২০১৭
  • ৬১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের অন্তর্ভুক্ত ২০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএমসির সভাপতিদের নিয়ে মিড-ডে মিল (শিক্ষার্থীদের টিপিন বক্স বিতরণ) বাস্তবায়নের কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউপি সদস্য মোঃ আল আমিন খাঁন, গীতা পাঠ করেন শিক্ষক নেতা ভবানী শংকর ভট্রাচার্য্য। পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ি কমিটির সভাপতি সাংবাদিক এম এ বাছিতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, ইউপি সচিব মোঃ শাহজাহান। বক্তব্য দেন, প্যানেল চেয়ারম্যান পারছু মিয়া, নবীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ইউপি সদস্য মোঃ আব্দুস সোবহান, প্রধান শিক্ষক সুরঞ্জিত তালুকদার, শিল্পী রানী দাস, সহকারী শিক্ষক ছোহেল আহমদ প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান আলী আহমদ মুসা বলেন, শিক্ষা সম্প্রসারণে ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রতিটি বিদ্যালয় পরিষদের তরফ থেকে মিড-ডে মিল বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা দেয়া হবে। এনিয়ে বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com