সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

চুনারুঘাট দেউন্দি চা বাগানে রথযাত্রা উৎসব সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ৫ জুলাই, ২০১৭
  • ৬৫৮ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তগঞ্জ থেকে ॥ চুনারুঘাটের দেউন্দি চা বাগানে উল্টো রথযাত্রার মধ্যদিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উৎসব। গত ২৫ জুন বিকাল ৩টায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা নানা আয়োজনের মাধ্যমে পালন করছে দেউন্দি চা বাগানের সনাতন ধর্মালম্বীরা। রথযাত্রা উপলক্ষ্যে রোববার বিকালে শ্রী শ্রী ব্র্যজানন্দ মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। এ উপলক্ষে চলছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র, আলোচনা সভা, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন করেন দেউন্দি চা বাগানের সুনিল বিশ্বাস (সভাপতি প্রতিক থিয়েটার) ও প্রমোদ মাল (সহ-সভাপতি প্রতিক থিয়েটার)। এর পরপর রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী ব্র্যজানন্দের মন্দির থেকে শত শত সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ রথ টেনে দেউন্দি চা বাগান ঘুরে আবার ব্র্যজানন্দের মন্দিরে নিয়ে আসে। গত ৩ জুলাই সোমবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই উৎসবের শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com