বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহর থেকে চুরি যাওয়া টমটমসহ ৩ চোর শায়েস্তাগঞ্জে আটক

  • আপডেট টাইম সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ৬৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সুদিয়াখলা এলাকা থেকে একটি চোরাই টমটমসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে চুরি যাওয়া টমটম শায়েস্তাগঞ্জ নিয়ে যাওয়ার সময় পুলিশ তা উদ্ধার করে। আটককৃতরা হল, চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের ডেনু মিয়ার পুত্র বাদল মিয়া (২২), ইদ্রিস আলীর পুত্র রুহুল আমিন (২০), মৃত আতর আলীর পুত্র শাকিল মিয়া (১৯)। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ নাজিম উদ্দিন তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com