সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

জঙ্গী দমন ও মাদক নির্মুলে সাফল্য দেখিয়েছে বর্তমান সরকার-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২ জুলাই, ২০১৭
  • ৬১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, সাম্প্রতিক কালে জঙ্গী দমন ও মাদক নির্মুলে সাফল্য দেখিয়েছে বর্তমান সরকার। এছাড়া দেশে সন্ত্রাসসহ সকল অপরাধ ব্যাপক হারে হ্রাস পেয়েছে এ সরকারের আমলে। জননেত্রী শেখ হাসিনার বুদ্ধিমত্ত্বার কারণেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। গতকাল শনিবার রাতে হবিগঞ্জ কিবরিয়া মিলনায়তনে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘নীল দংশন’র গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জঙ্গি, মাদক ও সন্ত্রাস নির্মুলে ‘নীল দংশন’ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র’র সভাপতিত্বে গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রোকন উদ্দিন ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম।
ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিনিয়র আরটিস্ট টিভি অভিনেতা জুনা চৌধুরী, টিভি অভিনেত্রী আফরোজা আহমেদ। এতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন খান আতিক এবং এমিলা হক। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ আহমেদ চৌধুরী তুহিন, ধীমান চন্দ, সুদিন আচার্য্য, ইয়াছিনুল হক (ভারপ্রাপ্ত কর্মকর্তা, হবিগঞ্জ সদর মডেল থানা), মামুন আল ফারুক (পুলিশ পরিদর্শক), এস আই দৌস মোহাম্মদ, এস আই মির্জা, এস আই পার্থসহ আরো অনেকেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com