সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

চুনারুঘাটে অপহরণ মামলার ভিকটিম উদ্ধার ॥ আমজত মিয়া গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২ জুলাই, ২০১৭
  • ৫০৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অপহরণ মামলার ভিকটিম সফর চাঁনকে উদ্ধার ও আসামী আমজত মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গত শুক্রবার রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই জুলহাস উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সদর ইউনিয়নের চৌপট গ্রামের আব্দুল হাই’র বাড়িতে অভিযান চালিয়ে ২ সন্তানের জননী অপহরণ মামলার ভিকটিম সফর চাঁন (২২) কে উদ্ধার করেছে। একই সাথে অপহরণ মামলার আসামী উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের পনারগাঁও গ্রামের নিয়ামত মিয়ার পুত্র আমজত মিয়া (৩৫) কে গ্রেফতার করে।
এদিকে শনিবার সকাল ১১টায় ভিকটিম সফর চাঁনকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয় এবং গ্রেফতারকৃত আসামী আমজত মিয়াকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com