মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আপনজনের উদ্যোগে ৩ শতাধিক গরীবের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ৮৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সামাজিক সংগঠন ‘আপনজন’-এর উদ্যোগে হবিগঞ্জ শহরে ৩ শতাধিক গরীব ও অসহায় নারী-পুরুষদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার হবিগঞ্জ প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এ বস্ত্র বিতরণ করা হয়। আপনজন সভাপতি মোঃ আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীনের পরিচালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনন্দধারা একাডেমীর অধ্যক্ষ মোঃ আবু মোতালেব খান লেবু, কৃষি ব্যাংক কর্মকর্তা জিতেশ রঞ্জন সূত্রধর, জুলফিকার আলম চৌধুরী (লাল) ও ব্যবসায়ী সাইফ উদ্দিন চৌধুরী অপু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আপনজনের সহ-সভাপতি এডঃ কামরুল হাসান চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক এডঃ সফিকুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য ম্যাট লাইফের এজেন্সী ম্যানেজার বাদল রায়, শচীন্দ্র কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুণ, প্রভাষক মুর্শেদ কামাল, প্রধান শিক্ষক ফজলুল করিম খসরু, এডঃ আজিজুল হক চৌধুরী জুয়েল, আনিসুর রহমান তালুকদার, কুতুব উদ্দিন, প্রধান শিক্ষক প্রাণেশ রঞ্জন দাশ, জনতা ব্যাংক ম্যানেজার মকুসদ আলী।
আলোচনা সভা শেষে ৩ শতাধিক গরীব ও দুঃস্থ নারী পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com