মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুলতান আহমদ, জেলা প্রশাসক পতœী মিতা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক পতœী মাহফুজা জাফরিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পতœী মাকসুদা মওসুমী, কবি তাহমিনা বেগম গিনি, স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের শিক্ষক পার্থ দাশ। এদিকে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক জাতীয় পতাকা ও স্কুলের অধ্যক্ষ  সৈয়দা রওশন সুলতানা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। স্কুলের প্লে থেকে ৫ম শ্রেনী পর্যন্ত শিশুদের মধ্যে দৌড়, ফেন্টাফেসাং, ব্যাংলাফ, গুপ্তধন উদ্ধার, যেমনখুশি তেমন সাজসহ ১৯টি ইভেন্টে শিশুরা প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়া পুরুষ ও মহিলা অভিভাবক, শিক্ষক এবং স্কুল স্টাফগন হাড়িভাংগা, পিলোপাসিংসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। খেলা শেষে জেলা প্রশাসক বিজীয় শিশু ও অন্যান্যদের মাঝে পুরষ্কার তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com