বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ১০৮ টি প্রতিষ্ঠানে চেক প্রদান করলেন আবু জাহির এমপি

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জুন, ২০১৭
  • ৪৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ প্রকল্পের আওতায় সরকারের বিশেষ বরাদ্দের ৭৪ লাখ টাকার চেক এবং দরিদ্রদের মাঝে নগদ অর্থ গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা হল রুমে বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এই চেক তুলে দেন। উপজেলার ১০টি ইউনিয়নের ৭৫টি প্রতিষ্ঠান এবং ৩৩টি সোলার প্যানেল প্রকল্পের জন্য স্ব-স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ উদ্দিন আব্বাস, মোঃ আনু মিয়া, মোঃ আক্তার হোসেন, বুলবুল খান প্রমুখ।
চেক প্রদানকালে আবু জাহির এমপি বলেন, মসজিদ-মন্দিরসহ যে কোন প্রতিষ্ঠানের জন্য সহায়তার চেক নিয়ে যদি কেউ দুর্নীতি করে তাহেল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নকে সবসময় প্রধান্য দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আজকেরই চেক এবং অর্থ বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com