শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতির মুক্তির দাবীতে মানববন্ধনে বক্তারা ॥ অবিলম্বে গোলাম মোস্তফা রফিককে মুক্তি না দিলে কঠোর আন্দোলন

  • আপডেট টাইম বুধবার, ১৪ জুন, ২০১৭
  • ৬৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ দৈনিক সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিককে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবীতে এবং রাসেল চৌধুরী, নিরঞ্জন সাহা নিরুর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে হবিগঞ্জের সর্বস্তরেরর সাংবাদিকরা।  গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব শামীম আহসানের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ শরীফ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সহ-সভাপতি আব্দুর বারী লস্কর, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান জাহির, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডঃ নির্মল ভট্টাচার্য রিংকু, হবিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শ্রীকান্ত গোপ, দৈনিক আয়নার সম্পাদক রাশেদ আহমদ খান, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির হবিগঞ্জ প্রতিনিধি নুরুজ্জামান চৌধুরী শওকত, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মশিউর রহমান কামাল, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী নুরুল আমিন, হবিগঞ্জের বানী সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক নুরুল হক টিপু, দৈনিক মানবকন্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি পাবেল খান চৌধুরী, শ্রীমঙ্গলের সাংবাদিক খলিলুর রহমান প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান, সাপ্তাহিক হবিগঞ্জের সম্পাদক হুমায়ুন কবির, হবিগঞ্জের জননীর সম্পাদক ফজলে রাব্বীর রাসেল, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাস সাগর, জিটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, এম এ ওয়াহেদ, দিদার এলাহি সাজু, আব্দুল জলিল, সৈয়দ মশিউর রহমান, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন, চ্যানেল এস এর সহকারী সিরাজুল ইসলাম জীবন, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, একে এম ওয়াহাব নাইমী, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, এসএ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, হবিগঞ্জ এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার কাউছার আহমেদ, বাংলা নিউজের জেলা প্রতিনিধি টিটু আহমেদ, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার জাকারিয়া চৌধুরী, আখলাছ আহমেদ প্রিয়, দ্যা রিপোর্ট এর জেলা প্রতিনিধি কাজল সরকার, কাজী মিজানুর রহমান, দৈনিক খোয়াই স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, নজরুল ইসলাম, সাংবাদিক এম সজলু, শাহ মামুন, শাহ আলম, জুবায়ের আহমেদ, সবুর আহমেদ, হাবিবুর রহমান ডিউক, জহিরুল ইসলাম, সহিবুর রহমান, মোহাম্মদ বাচ্চু মিয়া, জাহেদ আলী মামুন, রায়হান আহমেদ মুন্না, এইচ এম হেলিম প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিকদের পাশাপাশি হবিগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তরা, অনতি বিলম্বে হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিকের মুক্তির দাবী জানান। অন্যতায় হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সকল সাংবাদিক ও সুশীল সমাজের লোকদেরকে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তাঁকে ছাড়িয়ে আনা হবে। বক্তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত প্রত্যাহার করার দাবী জানান।
উল্লেখ্য, গত ৮ জুন হবিগঞ্জের স্থানীয় দৈনিক হবিগঞ্জ সমাচারে জাতীয় কয়েকটি অনলাইন পত্রিকার বরাত দিয়ে আওয়ামীলীগের ৮০ জন এমপি মনোনয়ন থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করা হয়। যাতে হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খানের নামও রয়েছে। এর প্রেক্ষিতে গত ১২ জুন হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খানের ভাতিজা ও পুকুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আফরোজ মিয়া বাদী হয়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তাফা রফিক, ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক নীরঞ্জন সাহা নীরুর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় বর্তমানে প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক কারাগারে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com