বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ৫ নারী ছিনতাইকারী আটক

  • আপডেট টাইম বুধবার, ১৪ জুন, ২০১৭
  • ৬৮৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ৫ জন নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার মিরপুর বাজারে ছিনতাইকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের ফজলুল হকের স্ত্রী নাছিমা বেগম (৩৫), জালাল মিয়ার স্ত্রী জরিনা আক্তার (৪২), জাহাঙ্গীর মিয়ার স্ত্রী রেশমা বেগম (৪০), কাদির মিয়ার স্ত্রী শাহানা বেগম (৩০) ও নিজাম উদ্দিনের স্ত্রী মিনা খাতুন (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল থেকে উল্লেখিত নারীরা বোরকা পরিহিত অবস্থায় মিরপুর বাজারের সিএনজি স্ট্যান্ড ও বাস স্ট্যান্ড এলাকায় সন্দেহজনক ঘুরাফেরা করে। দুপুর ১২ টার দিকে বাজারের ধুলিয়াখাল রোডের ইমা স্ট্যান্ডে এক মহিলা যাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ওই ৫ নারীকে আটক করে। পরে খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ দেব ও এসআই রাজ কুমার এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে আটক ৫ নারী ছিনতাইকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ দেব জানান, এ ব্যাপারে ওই ৫ নারীর বিরুদ্ধে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com