বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

উচাইলে ছিনতাইয়ের অভিযোগে ৩ যুবককে আটক করেছে জনতা

  • আপডেট টাইম বুধবার, ১৪ জুন, ২০১৭
  • ৫৪০ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইলে ছিনতাইয়ের অভিযোগে তিন যুবককে আটক করেছে জনতা। পরে গণধোলাই দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হল উচাইল শংকরপাশা গ্রামের ইনু মিয়ার পুত্র আল আমিন (২২), মৃত আব্দুল হকের পুত্র আশিকুল ইসলাম (২৫), মৃত ইসরাইল মিয়ার পুত্র অলিউর রহমান (২০)। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উচাইল ব্রীজের নিকট কয়েকজন পথচারীকে আটক করে ছিনতাইয়ের চেষ্টা করে উল্লেখিতরা। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানার এসআই অরূপ কুমার চৌধুরী ও মির্জা মাহমুদুল করিমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com