বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ছুরুক আলী ও সারবানু হাফিজিয়া মাদ্রাসায় দারুল ক্বেরাতের উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ৩ জুন, ২০১৭
  • ৭৩৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় হাজী ছুরুক আলী মীর ও সারবানু হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা শাখায় ফুলতলী ট্রাষ্টের দারুল কেরাত উদ্বোধন। সম্প্রতি চুনারুঘাট উপজেলায় ১০নং মিরাশী ইউনিয়নের ভোলারজুম গ্রামে মুসলিম ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিষ্টিত হল দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ভোলার জুম শাখা এবং হাজী ছুরুক আলী মীর ও সারবানু হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা। উক্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্টানে ছাত্র-ছাত্রীরা বিনা টাকায় কেরাত শিক্ষা সহ হাফিজি পড়া এবং ইসলামী জ্ঞান আহরনের সুযোগ পাবে। এতে চুনারুঘাট পুর্বানঞ্চলে ইসলামী শিক্ষার দ্বার উন্মোচন হলো এবং এক ধাপ এগিয়ে গেলো। আমেরিকান প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও চুনারুঘাট শিশু নিকেতনের সাবেক অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম মীরের উদ্যোগে ও অর্থায়নে প্রতিষ্টিত হল উক্ত প্রতিষ্টানটি। চুনারুঘাট উপজেলা যুবলীগ নেতা নুরুল ইসলাম মীর কবিরের পরিচালনায় উদ্বোধন করেন মিরাশী ইউনিয়নের তরুন চেয়ারম্যান মোঃ রমিজ মিয়া। মোনাজাত করেন কারী মাওঃ কাওছার আহমদ। উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। আলোচকরা এলাকায় দ্বীনী শিক্ষা প্রতিষ্টা করায় চুনারুঘাটের কৃতি সন্তান ও শিক্ষানুরাগী, শিশু নিকেতনের সাবেক অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম মীরকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com