বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে যুবক নিহতের ঘটনার সরজমিন তদন্ত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭
  • ৬৮৪ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ১ যুবক নিহত ও ৪ জন আহত হওয়ার ঘটনাস্থল সরজমিনে তদন্ত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা।
জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের বাসিন্দা মোঃ উস্তার খাঁ’র পুত্র জয়নুল খাঁ (২৩) নামে এক যুবক নিহত ও একই পরিবারের ৪ জন আহত হয়। গতকাল বুধবার দুপুর ১টায় পিরোজপুর গ্রামে উপস্থিত হয়ে ওই ঘটনার সরজমিনে তদন্তকার্য সম্পন্ন করেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা।
উল্লেখ্য পিরোজপুর গ্রামের বাসিন্দা ও বর্তমান ইউপি সদস্য মোঃ কাজল মিয়া এবং একই গ্রামের বাসিন্দা মোঃ উস্তার খাঁ’র মধ্যে দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত সোমবার মোঃ উস্তার খাঁ’র পুত্র জয়নুল খাঁ ও একই এলাকার কাজল মিয়ার ভাতিজা মোঃ আবিদুর রহমান এর টমটমের সামনের আসনে বসা নিয়ে বাকবিতন্ডার পর উভয়ের মধ্যে সংঘর্ষের উপক্রম হলে আশপাশের লোকজন এসে তাদের নিবৃত্ত করেন।
এ ঘটনার জের ধরে, দুপুর ২টায় মোঃ কাজল মিয়ার পুত্র অলিউর রহমানসহ ১০/১৫ জন স্বজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উস্তার খাঁ’র বাড়িতে হামলা চালায়। এ সময় উস্তার খাঁ’র পুত্র জয়নুল খাঁকে মারধর করলে ঘটনাস্থলেই মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com