বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭
  • ৮৫৫ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আটকা পরে। ৩ ঘন্টা পরে অন্য একটি ইঞ্জিনের সহযোগীতায় যাতায়াত স্বাভাবিক হয়। এতে ট্রেনের শত শত যাত্রী বিপাকে পড়েন।
জানা যায়, গতকাল বুধবার ৩১ মে সকাল ১১টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন ষ্টেশনে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি প্লাটফর্মে প্রবেশ করলে হটাৎ ইঞ্জিনে ত্র“টি দেখা দেয়। প্রায় ৩ ঘন্টা খানেক পর অন্য একটি ইঞ্জিনের সহযোগীতায় ট্রেনটি ২টার দিকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে অনেক যাত্রী ট্রেনের বিলম্ব দেখে সড়ক পথে যাত্রা করে গন্তব্যে পৌছান। শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার মোঃ জাহাঙ্গীর আলম জানান, পারাবত ট্রেনটি যাত্রাবিরতীকালে ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক চেষ্টার পরও সচল না হওয়ায় আখাউড়া থেকে আরেকটি ইঞ্জিন এনে তার সহযোগীতায় ট্রেনটি সিলেটের উদেশ্য ছেড়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com