মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট রেলপথের শায়েস্তাগঞ্জ জংশন এলাকায় তেলবাহী ট্রেনের নিচে কাটা পড়ে অমর রায় (৫৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে শায়েস্তাগঞ্জ প্ল্যাটফর্মের পূর্ব দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত অমর রায় হবিগঞ্জ শহরের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়-চট্টগ্রাম থেকে সিলেটগামী তেল বোঝাই একটি ট্রেন শায়েস্তাগঞ্জ জংশন এলাকায় রেল লাইন অতিক্রম করার সময় অমর রায় ট্রেনটির নিচে কাটা পড়েন। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ জংশন রেলওয়ে ফাঁড়ি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। শায়েস্তাগঞ্জ জংশন রেলওয়ে ফাঁড়ি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com