বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এতিমদের সম্মানে হবিগঞ্জ পৌরসভায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ২৯ মে, ২০১৭
  • ৭৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র মাহে রমজানের প্রথম দিনে হবিগঞ্জ পৌরসভায় এতিমদের সম্মানে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল। গতকাল পৌরভবনে বিকেল ৫টা ৪৫ মিনিটে মেয়র আলহাজ্ব জি, কে গউছের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। ইফতারের পূর্বে হবিগঞ্জ পৌরবাসীর কল্যাণ কামনাসহ সকলের সুখ শান্তির জন্য মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে প্রায় ৫ শত এতিম অংশগ্রহন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, পৌর সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীসহ অন্যান্যরা। পৌরসভা সূত্র জানিয়েছে ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম রমজান যথাক্রমে ইমাম-মুয়াজ্জিন, সাংবাদিক, গন্যামান্য ব্যক্তিবর্গ ও পৌর পরিষদ-কর্মকর্তা-কর্মচারীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com