বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শিক্ষাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২৮ মে, ২০১৭
  • ৭১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। শিক্ষা ছাড়া কোন জাতি কোনকালেই বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াতে পারেনি। যে জাতি যতো বেশি শিক্ষিত, সে জাতিই বিশ্বের সবচেয়ে সম্মানী ও সুখি। আর জননেত্রী শেখ হাসিনা শিক্ষার উন্নয়নে প্রাধান্য দিয়েই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
গতকাল শনিবার সকাল ১১টায় ৪ কোটি টাকা ব্যয়ে লাখাই উপজেলার বামৈ ইউনিয়নে প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয়করণ অনুমোদনপ্রাপ্ত বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভবনের উদ্বোধন ও বিদ্যুৎতায়ন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমপি আবু জাহির বলেন, বর্তমানে পৃথিবী প্রযুক্তি নির্ভর। পড়াশোনায় ভাল রেজাল্টের পাশাপাশি প্রযুক্তিতে দক্ষ একজন শিক্ষার্থীর ভবিষ্যত উজ্জ্বল হয়। তাই আওয়ামী লীগ সরকার দেশের ছাত্র ছাত্রীদের ভবিষ্যত বিনার্মাণে প্রযুক্তিকে প্রাধান্য দিয়ে শিক্ষােেত্রর উন্নয়ন করে যাচ্ছে। এছাড়া শহরে, গ্রামে যেখানে প্রয়োজন সেখানেই শিক্ষা প্রতিষ্ঠান নির্মানের পাশাপাশি দেশে প্রযুক্তির সহজলভ্যতা এনে দিয়েছে শিক্ষাবান্ধব আওয়ামী লীগ সরকার। অভিভাকদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের সন্তানকে শুধু স্কুল-কলেজে পাঠিয়ে দিলেই দায়িত্ব শেষ না, সে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ঠিকমতো শিক্ষা অর্জন করছে কি, না সে ব্যাপারে নজর রাখতে হবে। তাহলেই নিজের সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করে দেশ সেবায় কাজে লাগানো যাবে। এ সময় শিক্ষার্থীদের প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিতে শিকদের প্রতি আহবান জানান তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আব্দুল মতিন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউদ্দিন দুলদুল ও ইউপি চেয়ারম্যান এনামূল হক মামুন, জেলা পরিষদ সদস্য মুর্শেদ কামাল, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী ফরহাদ ও এডভোকেট মাহফুজ মিয়া, ঢাকাস্থ লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি এডভোকেট খোকন গোপ, বিশিষ্ট মুরুব্বী সরদার ফারুক, মোড়াকরি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ মিয়া, আমিনুল ইসলাম আলম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com