বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শচীন্দ্র কলেজে হৃদয় সদয় শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

  • আপডেট টাইম রবিবার, ২৮ মে, ২০১৭
  • ৬৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শচীন্দ্র কলেজের মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে হৃদয় সদয় শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে বৃত্তি ক্রেস্ট প্রদান করা করা হয়েছে। গতকাল শনিবার কলেজ অধ্যক্ষ এসকে ফরাশ উদ্দিন আহমেদ শরীফীর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন দানবীর শিক্ষানুরাগী শচীন্দ্র লাল সরকার ও লক্ষী রানী সরকার। ফাউন্ডেশনের সদস্য সচিব প্রমথ সরকারের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেওলায়াত করেন রফিউল হক পাঠান, গীতাপাঠ করেন সুজন সরকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুল মিয়া চৌধুরী, গভর্নিং বডির সদস্য মোঃ সজিব আলী, আবুল ফজল চৌধুরী, প্রভাষক লতিফ হোসেন, সৈয়দা তাহমুদা বেগম, প্রমোদ সাহাজী, শিক্ষার্থী পিকলু দাস, শিউলী দাস প্রমূখ। মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ এককালীন বৃত্তি, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও কলেজে কর্মরত সকল শিক্ষক কর্মচারীদের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com