বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পৌরএলাকায় চলমান অবকাঠামো উন্নয়ন কাজ পরিদর্শনে মেয়র আলহাজ্ব জি, কে গউছ

  • আপডেট টাইম রবিবার, ২৮ মে, ২০১৭
  • ৬৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর এলাকায় চলমান অবকাঠামো উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। গতকাল শনিবার তিনি প্রথমে ৮নং ওয়ার্ডের মোহনপুর এলাকা পরিদর্শন করেন। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ চলছে। মোহনপুর এলাকায় চলমান কাজ পরিদর্শনকালে মেয়র নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট পৌরসভার প্রকৌশলী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে আলোচনা করেন। তিনি কাজের শতভাগ মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর। বিকেলে মেয়র ৫নং ওর্য়াডের মুসলিম কোয়ার্টার এলাকা পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com