বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দেউন্দি চা বাগানে নজরুল জন্ম জয়ন্তী পালিত

  • আপডেট টাইম রবিবার, ২৮ মে, ২০১৭
  • ৫২৬ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে প্রতীক থিয়েটারের উদ্যোগে প্রতীক নাট্যমঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্ম জয়ন্তী পালিত হয়েছে।
গত ২৬ মে শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় দেউন্দি চা বাগানে প্রতীক নাট্যমঞ্চে পালিত হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্ম জয়ন্তী। পবিত্র গীতা পাঠের এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আসরে আগত কবি-সাহিত্যিকদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুনীল বিশ্বাস (নাট্যকার)। তিনি বলেন কাজী নজরুল ছিলেন সাম্যের কবি। তিনি নারী-পুরুষ, হিন্দু-মুসলিম, ধনী-গরিব, শ্রমিক-মালিককে সমান গুরুত্ব দিয়ে কবিতা গান রচনা করেছেন। পরে নজরুল সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশন করেন কনক ভট্রাচার্য, চিত্রালি ভট্রাচার্য, চন্দা চক্রবর্তী, বর্ষা ঘোষ, বৃষ্টি রায়, মৌ। তবলায় সংগত করেন প্রখ্যাত তবলা বাদক বাবু দীরেন্দ্র বৈদ্র। রাত্রি ১০টায় প্রতীক থিয়েটারের শিল্পীবৃন্দের পরিবেশনায় আকর্ষনীয় নৃত্য পরিবেশন করা হয়। নৃত্য পরিচালনা করেন সহ-সভাপতি আমোদ মাল। নৃতে ছিল প্রতি, মিলি, বর্ষা, রিমা, নমিতা, আঁখি, বিউটি। উপস্থিত শত শত দর্শক শ্রোতা ও আগত অতিথিবৃন্দ শিল্পীর সুমধুর কণ্ঠে নজরুল সঙ্গীত ও নৃত্য অনুষ্টানে বিমুগ্ধ হন। অনুষ্টানটি পরিচালনা করেন নাট্যকার নির্দেশক ও প্রতীক থিয়েটারের সভাপতি সুনীল বিশ্বাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com