সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জের বাউসা ইউনিয়নে আড়াই কোটি টাকার বাজেট ঘোষনা

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৪৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ২৫ মে বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে ২০১৭-২০১৮ অর্থ বছরের “উন্মুক্ত বাজেট” ঘোষনা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গঁনে ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিকের সভাপতিত্বে ও ইউপি সচিব প্রীতেশ রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ”ভিশন-২০২১” বাস্তবায়ন করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। তারই ধারাবাহিকতায় ৯নং বাউসা ইউপির আজকের উন্মুক্ত বাজেট ঘোষনা। আমি আশা করি আমরা সকলে মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সক্ষম হবো। বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার দেবনাথ। ইউপি চেয়ারম্যান বাজেট ঘোষনাকালে বিভিন্ন গুরুত্বপূর্নদিক তুলে ধরে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষি খাতে অগ্রাধিকার দেয়া হয়েছে।
এছাড়া যুব নারী-পুরুষদের কর্মসংস্থান সৃষ্টি হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নারী, শিশু, বয়স্ক, বিধবা, মাতৃত্ব, প্রতিবন্ধি, মুক্তিযোদ্ধা ও হরিজন ভাতাকে গুরুত্ব দেয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি সদস্য দীপ্তেন্দু দাশ গুপ্ত বিধু, সাধারণ সম্পাদক মোঃ হারুন মিয়া, মহিলা সদস্য মোছাঃ মরিয়ম বেগম, বাউসা ইউপি সদস্য মোঃ নুরুল হক, মোঃ আবুল কাশেম, আল-হেলাল আহমদ, মোঃ লোকমান উদ্দিন, মোঃ ফিরুজ মিয়া, মোঃ আব্দুল করিম রাজা মিয়া, বেগম রোকেয়া, ছল্লুক মিয়া চৌধুরী, মোঃ আব্দুল গফুর, অভিজিৎ পাল সংগ্রাম, জিতেন্দ্র কুমার দেবনাথ, সাইফুর রহমান সোহাগ, মনসুর আহমেদ চৌধুরীসহ ইউনিয়নের সম্মানিত সুধীবৃন্দ। বাজেট ঘোষনার পর পরই উপজেলা প্রশাসনের আয়োজনে জনসচেতনতা মূলক অনুষ্ঠন “বাল্য বিবাহকে না বলুন” মর্মে “মুক্তি চাই” নাটক মঞ্চস্থ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com