মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটের উবাহাটা ইউনিয়নের ১কোটি ১১লাখ টাকা বাজেট ঘোষণা

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৫২১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউ.পি’র ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য ১ কোটি ১১ লাখ টাকার এ বাজেট ঘোষণা করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিয়নের সভা কক্ষে বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রজব আলী। বাজেট পাঠ করেন পরিষদের সচিব রান্টু কুমার রায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউ.পি সদস্য হারুনুর রশীদ খাঁন, মোঃ আব্দুল হামিদ নিলু, মোঃ আবিদুর রহমান, মোঃ আবু তাহের, মোঃ আব্দুল হামিদ, মোঃ আব্দুুল কাদির, মোঃ জামাল মিয়া, মোঃ সৈয়দ আলী, মোঃ চান্দ আলী, শাহেনা আক্তার, মোছা. রোকেয়া খাতুন, মোছা. নূর জাহান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মা-মনি এনজিও কর্মী নুরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিমাংশু দেব, পরিবার পরিকল্পনা পরিদর্শক মুখলিছুর রহমান, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা পপি রানী দেব, সাংবাদিক বৃন্দসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঘোষিত বাজেটের আয় ১ কোটি ১১ লাখ ৮৭ হাজার ৫০৭ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯ লাখ ৪৩ হাজার ৩৯২ টাকা। উদ্ধৃত ধরা হয় ২ লাখ ৪৪ হাজার ১১৫ টাকা। বাজেটে যোগাযোগ, খেলাধুলা ও তথ্য প্রযুক্তি খাতকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com