বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জে ক্ষুদে নৃত্য শিল্পীর সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৪৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ক্ষুদে নৃত্য শিল্পী মোহন মিয়া জাতীয়ভাবে পুরস্কার অর্জন করায় হবিগঞ্জের জেলা প্রশাসন তাকে সংবর্ধনা প্রদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
মোহন মিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিনা আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এমরান হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা সমশাদ বেগম প্রমুখ। পরে প্রধান অতিথি মোহন মিয়ার হাতে একটি ক্রেস্ট ও নগদ ৫ হাজার টাকা তুলে দেন।
প্রসঙ্গত, মোহন মিয়া সম্প্রতি রাষ্ট্রীয় একটি প্রতিনিধি দলের সাথে তুরস্ক সফরে গেলে সেখানে তার নৈপুণ্য দেখে মুগ্ধ হয়ে সে দেশের রাষ্ট্রপতি তাকে একটি ঘড়ি এবং প্রধানমন্ত্রী তাকে পুরস্কৃত করেছিলেন। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছ থেকেও সে পুরস্কৃত হয়। ৭ম শ্রেণীর ছাত্র মোহন মিয়া ১১ বার জাতীয় পুরস্কার অর্জন করে।
হবিগঞ্জ তথা দেশের ভাবমূর্তি উজ্জল করায় জেলা প্রশাসন তাকে সংবর্ধনা প্রদান করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সাবিনা আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com