বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে মামা-খালাকে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ৬১৫ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দুই ভাগ্নে মিলে মামা-খালাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চুনারুঘাট পৌর শহরের মধ্যবাজার এলাকার আহতদের বাসায় এ ঘটনাটি ঘটে। আহত খালার নাম শেফা আক্তার (৪২)। তিনি মৃত আব্দুল কাদির তালুকদারের মেয়ে। হামলাকারী দুই ভাগ্নে হলেন,  শামীম ও  শিহাব।
জানা গেছে, চুনারুঘাট উপজেলার মৃত শামছুদ্দিন এর ছেলে মো. জসিম উদ্দিন চৌধুরী শামিম (৩৬) ও মো. শিহাব উদ্দিন চৌধুরী (২৮) তাদের মামা মামুন তালুকদার (৩৮) এর পৌর শহরে একটি দোকান জোরপূর্বক দখল করতে চাইলে তিনি বাধা প্রদান করেন। তখন তাদের মধ্যে বাত-বিতন্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে জসিম ও শিহাব মামুন তালুকদারকে ধাওয়া করে। আহত মামুন দৌঁড়ে নিজ বাসায় ঢুকলে তারাও ধাওয়া করে সেখানে যায় এবং ধারলো দেশি অস্ত্র দিয়ে তাকে ও তার বড় বোন মোছা. ছালেহা খাতুন শেফা (৪১)কে কুপিয়ে জখম করে। আহতদের চিৎকারে স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করেন। খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে জসিম চৌধুরীকে আটক করলেও অপর হামলাকারী শিহাব চৌধুরী পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ছালেহা খাতুনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে রেফার্ড করেন। জানা চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় মামলা দয়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com