রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে চা শ্রমিকদের মধ্যে খাদ্য ও পণ্য সামগ্রীসহ অনুদান বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ৫৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক নবীগঞ্জের পানিউমদা ইউনিয়নের ইমাম ও বাওয়ানী চা বাগানের শ্রমিকদের মধ্যে খাদ্য ও পণ্য সামগ্রীসহ এককালীন অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে পানিউমদা ইউনিয়ন পরিষদের কার্যালয় প্রাঙ্গণে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১১০ জন শ্রমিককে খাদ্য সামগ্রী ও ১৭ জনকে ৫ হাজার টাকা করে এককালীন অনুদান দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন-নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষে অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, সমাজ সেবা অফিসার আব্দুর নুর, এডি হাবিবুর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম, আলী নেওয়াজ, মুহিত মিয়া, আওয়ামীলীগ নেতা খসরু চৌধুরী, আনিস মিয়া, ব্রজ গোপাল রায় প্রমুখ। এসময় ইমাম ও বাওয়ানী চা বাগানের ১৭ জন শ্রমিককে নগদ ৫ হাজার টাকা করে মোট ৮৫ হাজার টাকা দেয়া হয় এবং ১১০ জন শ্রমিককে ৩ মাসের খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেককে ৪৫ কেজি চাল, ৯ কেজি ডাল, ১৫ কেজি আটা, ১৫ কেজি আলু, তৈল ৬ লিটার, সাবান ৬ পিছ, লুঙ্গি ও শাড়ীসহ বিভিন্ন খাদ্য ও পণ্য সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com