বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মাদক ব্যবসায়ী আরজুর বাড়ীতে র‌্যাবের অভিযান ॥ ৪ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩
  • ৬১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের চিহ্নিত গাঁজা ব্যবসায়ী আরজু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৪কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। গাঁজা ব্যবসায়ী আরজু মিয়ার বাড়ি দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল ৯ ক্যাম্পের একদল র‌্যাব সদস্য আরজু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আরজু ও তার পুত্র কয়েছ পালিয়ে যায়। পরে র‌্যাব তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে ৪ কেজি গাজা উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, আরজু মিয়া ও তার ছেলে মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত। দীর্ঘ দিন ধরে সে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এ ব্যাপারে র‌্যাব ৯ এর এএসপি মঞ্জুরুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com