মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ইনাতগঞ্জ হাইস্কুলের শিক্ষক শাহিনুরের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ২১ মে, ২০১৭
  • ৫৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী (বাংলা) শিক্ষক শাহিনুর রহমানের বিরুদ্ধে স্কুলের ছাত্রীদের সাথে যৌন হয়রানিসহ ইভটিজিংয়ের অভিযোগ করাহয়েছে। শাহিনুরের ইভটিজিংয়ের শিকার ছাত্রীদের অভিভাবক ও যুব সমাজএ অভিযোগ করেছেন। এ ব্যাপারে একাধিকবার স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির নিকট লিখিত অভিযোগ দেয়ার পরও কর্তৃপক্ষ রহস্যজনক কারণে নিরবতা পালন করছেন।
গত ২৬ এপ্রিল স্কুলের অভিভাবক সাবেক মেম্বার আব্দুল ওয়াহিদ ম্যানেজিং কমিটির সভাপতি বরাবের একটি লিখিত অভিযোগ দেন। উক্ত অভিযোগে বলা হয়, তার স্কুল পড়ুয়া মেয়ের সাথে ওই স্কুলের সহকারী (বাংলা) শিক্ষক শাহিনুর রহমান নানা অঙ্গভঙ্গিতে কথা বার্তা বলে ইভটিজিং করে। এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দিয়ে যৌন হয়রানীর চেষ্টা করে। একই ভাবে অন্যান্য ছাত্রীর সাথে নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ইভটিজিং ও যৌন হয়রানী করে। বর্তমানে ওই ছাত্রী মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। এমনকি মেয়েটি আত্মহত্যার ঝুকিঁতে রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়া গত ৩০ এপ্রিল এলাকার যুব সমাজ গণস্বাক্ষর করে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বরাবরে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগেও উক্ত দুঃশ্চরিত্র শিক্ষক শাহিনুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তিসহ স্কুল থেকে বরখাস্তের দাবী জানান। অন্যথায় যে কোন পরিস্থিতির দায়ভার স্কুল কর্তৃপক্ষ বহন করারও হুমকী দেয়া হয়। উক্ত লিখিত অভিযোগের এ পর্যন্ত কার্যত কোন ব্যবস্থা গ্রহন না করায় উত্তপ্ত হয়ে উঠছে ইনাতগঞ্জের জনপদ। এলাকাবাসী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com