সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে পুর্ব বিরোধের জের ॥ হামলায় আহত ২

  • আপডেট টাইম শনিবার, ২০ মে, ২০১৭
  • ৬০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদরঘাট ফকিরপাড়া এলাকায় জমিজমা ও পুর্ব বিরোধের জের ধরে গতকাল শুক্রবার সকালে প্রতিপক্ষের লোকজন পথরোধ করে শাহ সেকুল আলী ও ফখরুল ইসলামকে বেদরক মারপিট করে গুরুতর আহত করেছে। এ সময় হামলাকারীরা আহত ছায়েদ আলীর কাছে থাকা নগদ ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এরমধ্যে শাহ ছায়েদ আলীর অবস্থা আশংখ্যা জনক বলে জানান তার স্বজনরা।
সুত্রে জানা যায়, উপজেলা দেবপাড়া ইউনিয়নের সদরঘাট ফকিরপাড়া গ্রামের মৃত হছরত আলীর ছেলে আব্দুর নুরের নিকট থেকে একই গ্রামের শাহ সেকুল আলীর পিতা মৃত শাহ আছদ্দর আলী প্রায় ৩২ বছর পুর্বে ৩ শতক ভুমি খরিদ করে ভোগ দখল করে আসছে। বর্তমানে ওই ভুমিতে দু’তলা বিল্ডিং রয়েছে। উক্ত ভুমি ও বিভিন্ন বিষয় নিয়ে ওই দু’পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরধরে গতকাল শুক্রবার সকালে শাহ সেকুল আলী সঙ্গীয় ফখরুল ইসলাম শিশুকে সাথে নিয়ে মটরসাইকেল যোগে ব্যবসায়ীক কাজে হবিগঞ্জে যাওয়ার পথে গ্রামের জলাল উদ্দিনের বাড়ির সামনে পৌছা মাত্র পুর্ব থেকে ওৎ পেতে থাকা মৃত হছরত আলীর ছেলে মুস্তাকিম, মোবাশি^র, মোজাক্কিরসহ ৪/৫ জনের একদল লোক সাইকেলের পথরোধ করে এলোপাথাড়ি হামলা চালিয়ে মারপিট করে। এতে উল্লেখিত ২ জন আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com